• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ১৫ পয়েন্ট কমে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে ১০৫৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ২০৫৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৯৯ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৫৭ কোটি ৬৬ লাখ ০১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির, বিপরীতে ১৯৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০