• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

দারোগার হাট মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হলেন প্রফেসর মঞ্জুরুল হাসান রুমি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সোনাগাজী প্রতিনিধি:

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী দারোগার হাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পালগিরি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর মঞ্জুরুল হাসান (রুমি)।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক রাখা, সার্বিক উন্নয়ন সাধন এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত পরিচালনা কমিটি গঠনের শর্তসাপেক্ষে এই কমিটি অনুমোদন করা হয়েছে।

প্রফেসর মঞ্জুরুল হাসান রুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) মাধ্যমে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মর্ডান ল্যাঙ্গুয়েজ (আইএমএল) থেকে স্প্যানিশ ভাষায় উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং দেশি-বিদেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্প্যানিশ ভাষা বিষয়ে সফলতার সাথে শিক্ষকতা ও ফরেন ডেলিগেটদের সাথে দোভাষী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপনায় নিয়োজিত।

নবগঠিত এই এডহক কমিটির অন্যান্য সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, সদস্য সচিব প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা করিমুল হক, অভিভাবক প্রতিনিধি মোঃ আলা উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা আবুল খায়ের। তাঁর এই বরেণ্য অর্জনে স্থানীয় এলাকাবাসী, শিক্ষানুরাগী ও মাদ্রাসার শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং মাদ্রাসার সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০