• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় দর বেড়েছে ২৯১ শেয়ারের

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৯১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৯ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ৭ দশমিক ৩২ পয়েন্ট।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০