• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

এসএসসির ফলাফল ১০ জুলাই

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। ফলের অপেক্ষায় রয়েছে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০