• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

চাইলেই লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। এসব পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানান এবং মন্তব্য করেন। তবে অনেক সময় দেখা যায়, লাইক বা শেয়ারের সংখ্যা দেখে অন্যরা একজন ব্যবহারকারীর কনটেন্টের মান বা জনপ্রিয়তা বিচার করেন, যা অনেক সময় অপ্রয়োজনীয় চাপ ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান। তাই মেটার মালিকাধীন ইনস্টাগ্রাম একটি সুবিধা দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা ইচ্ছা করলেই এই সংখ্যাগুলো লুকিয়ে রাখতে পারেন

স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
এখন ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।
এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ক্লিক করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ক্লিক করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।
এবার গতানুগতিক পদ্ধতিতে ছবি বা ভিডিও পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০