মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলা সিটি পিএলসি পরিবার। এই শোকাবহ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনায় কোম্পানির প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোম্পানির প্রধান কার্যালয়ে গাউসে-পাক ভবন, মতিঝিলে গতকাল ২২ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান ডা. সৈয়দ ইমামুল হোসেন।
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নুরুল ইসলাম, এডমিন এস এম রিক্তার হোসেন, মার্কেটিং প্রধান জনাব মোঃ আলা উদ্দিন,জনাব ফেরদৌস খান, মোঃ কামরুজ্জামান, মোঃ মিনার হোসাইন, মোঃ আলমগীর হোসেন, আনসার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলেই এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।