• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

চীনা কোম্পানির সাথে সমঝোতা ব্যর্থ, মিথুন নিটিং আবারও অনিশ্চয়তায়

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মিথুন নিটিং অধিগ্রহণ চুক্তি বাতিল: বিনিয়োগকারীদের মধ্যে হতাশা**মিথুন নিটিং অ্যান্ড ডাইং সিইপিজেড লিমিটেডের শেয়ারহোল্ডাররা আবারও আশাহত।

গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে মিথুন নিটিং এন্ড ডাইং সিইপিজেড লিমিটেড এবং চীনা প্রতিষ্ঠান *DEX 1*-এর সাথে অধিগ্রহণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এর ভিত্তিতে ৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদনও করা হয়।

তবে, এমওইউর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চুক্তিটি বাতিল হয়ে গেছে। একইসঙ্গে, বেসিক ব্যাংক লিমিটেডের কাছে মিথুন নিটিং-এর ঋণ সমস্যার সমাধানেও কোনো অগ্রগতি হয়নি।

কোম্পানির সচিব মোঃ সোহেল রানা জানান, এমওইউ বাতিলের কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আর এগোচ্ছে না।

এ ঘটনায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার