• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া তে পালিত হলো “সাউথ এশিয়া পাবলিক হেলথ ডে – ২০২৫”

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শুক্রবার দিনব্যাপী ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া এর মেডিকেল ফ্যাকালটি স্কুল অব পাবলিক হেলথ এন্ড লাইফ সাইন্সেস, উৎযাপন করেছে “সাউথ এশিয়া পাবলিক হেলথ ডে – ২০২৫”

উদ্বোধনী অনুষ্ঠানের পরে বর্ণাঢ্য র‌্যালি দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপরে সাইন্টিফিক সেমিনার হয়। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম এ ওয়াদুদ মন্ডল স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ট্রাস্ট্রিট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ মুহিত স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর মোঃ আল মামুন, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার রেজিস্ট্রার মোঃ কামরুজ্জামান স্যার, স্কুল অব পাবলিক হেলথ এন্ড লাইফ সাইন্সেস এর ডিন, অধ্যাপক ডাঃ মোঃ আনিসুর রহমান স্যার, স্কুল অব আর্ট এন্ড সোশ্যাল সাইন্স এর ডিন অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন স্যার। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মোঃ জহুরুল ইসলাম স্যার, সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন স্যার, সকল ডিপার্টমেন্ট এর এলামনাই এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্কুল অব পাবলিক হেলথ এন্ড লাইফ সাইন্স ডিপার্টমেন্ট এর প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে লেখক অধ্যাপক ডাঃ মোঃ আনিসুর রহমান আনজুম স্যারের An Introduction to Research Methodology and Biostatistics (দ্বিতীয় সংস্করণ) বইয়ের মোড়ক উম্মচন এর মধ্য দিয়ে শুরু হয়ে
জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে “সাউথ এশিয়া পাবলিক হেলথ ডে – ২০২৫” উৎযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০