• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ইউরোপে সাইবার হামলার জেরে শত শত ফ্লাইট বাতিল

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ইউরোপের একাধিক প্রধান বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান চলাচল। চেক-ইন এবং বোর্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস-এর সিস্টেমে এই হামলার ফলে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস এবং বার্লিনসহ বেশ কয়েকটি বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে এবং এই সমস্যার সমাধানে কিছুটা সময় লাগবে। যদিও প্রতিষ্ঠানটি সরাসরি সাইবার হামলার কথা উল্লেখ করেনি, তবে নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে সাইবার আক্রমণ হিসেবেই চিহ্নিত করছেন।

উল্লেখ্য, কলিন্স অ্যারোস্পেস বিশ্বের অনেক নামী বিমান সংস্থা এবং বিমানবন্দরে সফটওয়্যার ও প্রযুক্তি সেবা সরবরাহ করে। ইউরোপের অনেক বড় এয়ারলাইন্সই তাদের পরিষেবার উপর নির্ভরশীল। প্রযুক্তিগত ত্রুটির কারণে স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে যাওয়ায় যাত্রী সেবায় বিপর্যয় দেখা দেয়।

যাত্রীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর থেকে। তবে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং জুরিখ বিমানবন্দরে এই ঘটনার প্রভাব পড়েনি বলে জানা গেছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তার ভাষ্য, “ইন্টারনেট সংযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ম্যানুয়াল পদ্ধতিতে সেবা দেওয়া হবে। এতে কিছুটা সময় বেশি লাগবে। কলিন্স অ্যারোস্পেস দ্রুত সমস্যার সমাধান না করলে প্রতিটি ফ্লাইট প্রায় এক ঘণ্টা দেরিতে ছাড়বে।”


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০