• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ ফুটবল ম্যাচ স্টেডিয়ামে দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।

জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘নন প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’

বাফুফের টিকিটে অনেক আবেদন পড়ে। পরবর্তীতে ফেডারেশন নানা ক্রাইটেরিয়ায় সেসব বন্টন করে। কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালে বিশ্বকাপ টিকিট বন্টনে আলাদা কমিটি ছিল। এবার নির্বাহী সভায় সভাপতির তত্ত্বাবধানে এটি সম্পন্ন করার মত দিয়েছেন কমিটির সদস্যরা।

বাফুফের নির্বাহী কমিটি, ক্লাব, সাবেক ফুটবলার ও সংগঠকরা প্রাধান্য পেয়ে থাকেন বিশ্বকাপ টিকিটের ক্ষেত্রে। পৃষ্ঠপোষক, সরকার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সমাজের নানা স্তরের ব্যক্তিবর্গের বিশ্বকাপ টিকিটের চাহিদা থাকে ফেডারেশনের ওপর। তাবিথ আউয়ালের কমিটি মাত্র ৩৩০ টিকিট কীভাবে বন্টন করে সেটাই দেখার বিষয়। এবার দল সংখ্যা ও ভেন্যু বাড়ায় বাফুফে গতবারের চেয়ে বেশি টিকিট পাচ্ছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০