• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত কিডলোন প্রেজেন্টস ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১’ এর স্টেকহোল্ডার্স মিটআপ অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের অস্থিরতা: মুসলিম উম্মাহর করণীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংক-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি সূচকের উত্থানে লেনদেন ৮৪১ কোটি টাকা ব্যাংকিং ও পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে ভয়াবহ সংকট: অর্থমন্ত্রী সোনার দাম ভরিতে কমেছে ২১৫৮ বাড়ছে করমুক্ত আয়সীমা : ২ বছরের জন্য করমুক্ত ৩ লাখ ৭৫ হাজার টাকা ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি

কিডলোন প্রেজেন্টস ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১’ এর স্টেকহোল্ডার্স মিটআপ অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানী ঢাকার কিডলোন মিলনায়তনে আজ সোমবার ২০ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে কিডলোন প্রেজেন্টস “জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১” এর স্টেকহোল্ডার্স মিটআপ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাসম্পন্ন তরুণদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমধর্মী যুব উদ্যোক্তা প্রতিযোগিতা। আয়োজনটির সহ-আয়োজক হিসেবে রয়েছে টুইম্বল, ইয়ুথ হাব এবং টিন্স সেভার বাংলাদেশ।

“জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১” একটি যুবকেন্দ্রিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করা এবং মেন্টরিং ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে কার্যকর ও প্রভাবশালী স্টার্টআপে রূপান্তরে সহায়তা করা।

আজকের মিটআপে আয়োজক প্রতিষ্ঠান গুলো থেকে উপস্থিত ছিলেন শামীম আশরাফ, ফাউন্ডার, টুইম্বল, রুদ্র চৌধুরী তুর্জ, ফাউন্ডার, টিন্স সেভার বাংলাদেশ এবং সুমাইয়া জাফরিন চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা, ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া)।

দেশের তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী চিন্তাধারার কিশোর-কিশোরীদের জন্য এটি একটি বিশেষ উদ্যোগ, যেখানে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন ও উন্নয়নের সুযোগ পাবে। বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ২০ জন অংশগ্রহণকারী নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে বিশেষ মেন্টরিং, বুটক্যাম্প, ব্যবসায়িক গাইডলাইন, নগদ পুরস্কার এবং সম্ভাব্য বিনিয়োগ পাওয়ার সুযোগ। এছাড়াও অংশগ্রহণকারীদের উদ্যোক্তা যাত্রা নিয়ে বিশেষ শুটিং ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

মে থেকে জুলাই মাসজুড়ে চলবে এই আয়োজন। এর মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের উদ্ভাবনী আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা।

আয়োজনটির অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের উদ্যোক্তা ভাবনায় উৎসাহিত করা এবং বাস্তবসম্মত ও প্রভাবশালী উদ্ভাবনী ধারণাগুলো চিহ্নিত করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য মেন্টরশিপ, দিকনির্দেশনা ও শেখার সুযোগ তৈরি করা হবে, যাতে তারা নিজেদের ধারণাকে কার্যকর ব্যবসায়িক উদ্যোগে রূপ দিতে পারে।

একই সঙ্গে তরুণ উদ্ভাবকদের মেন্টর, বিচারক, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা হবে। আয়োজনটি অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়াগুলোকে বিনিয়োগকারী ও সহযোগী প্রতিষ্ঠানের সামনে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে ভবিষ্যতে একটি টেকসই যুব উদ্যোক্তা প্ল্যাটফর্ম গড়ে ওঠে।

স্টেকহোল্ডার্স মিটআপে আয়োজনটির বিভিন্ন কাঠামো ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপদেষ্টা প্যানেল, মেন্টর প্যানেল, বিচারক প্যানেল এবং বিনিয়োগকারী প্যানেলের ভূমিকা ও কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা প্যানেল উদ্যোগটির মান, গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে কৌশলগত দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবে। মেন্টর প্যানেল অংশগ্রহণকারী দলগুলোর আইডিয়া ডেভেলপমেন্ট, বিজনেস প্ল্যান, পিচিং ও প্রেজেন্টেশন বিষয়ে সহায়তা করবে। বিচারক প্যানেল নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় বিজয়ী নির্বাচন করবে। অন্যদিকে, বিনিয়োগকারী প্যানেল সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়াগুলো পর্যালোচনা করে বিনিয়োগ, মেন্টরশিপ, ইনকিউবেশন ও পার্টনারশিপের আগ্রহ প্রকাশ করতে পারবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, “জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১” বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে এবং উদ্ভাবনী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা প্যানেল, মেন্টর ও পার্টনাদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর, অদম্য মেধাবী প্রোগ্রাম, এসিআই পিএলসি, অন্তুকরিম, উদ্যোক্তা ও বিজনেসম্যান, কাজী নাসরিন সিদ্দিকা, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইসিএস – এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি, বাংলাদেশ রিসার্চ কনসালট্যান্ট, ব্রুকিংস ইনস্টিটিউশন, যুক্তরাষ্ট্র, রেজিনা আখতার, হেড অফ লাইব্রেরি, বাংলাদেশ শিশু একাডেমি, ডা. এম. ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিদা আল-শামস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিনিয়র কনসালট্যান্ট, এসএলটি ডিপার্টমেন্ট, চেয়ারম্যান, বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন (বিটিআরএফ), মোঃ মুরাদ হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর, অলটারনেটিভ সোশ্যাল অ্যান্ড স্কিল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ আব্দুর রশিদ সোহাগ, প্রেসিডেন্ট, স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঝুমোনা মুল্লিক, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, নিউরোশেড, সাজিব আশরাফুল ইসলাম, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, গ্রিনটেক সোলার, ফেরদৌস আলম, ফাউন্ডার ও সিইও, এটোভা টেকনোলজি, মিশাল ইসলাম, হেড কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, রাজিকুল হাসান রিফাত, ফাউন্ডার, ওয়েলবিয়িং কেয়ার ফাউন্ডেশন, তৌফিকুর রহমান, রাইজিং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার, আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১