• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার “আদ দ্বীন হাসপাতালঃ লাইসেন্স বাতিল এবং জনগণের সুচিকিৎসার পথরুদ্ধ করার পাঁয়তারা” আষাঢ় মাসে যেসব ফুল গাছ রোপণ করবেন প্রাইম ব্যাংকের ৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা নাদের খান আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ : মন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৩৫৮ কোটি টাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক নবায়নযোগ্য জ্বালানির সুবিধা কিছু সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

প্রাইম ব্যাংকের ৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা নাদের খান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের ১ কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান। ব্যাংকটির শেয়ারের বর্তমান বাজারমূল্য অনুযায়ী, বিক্রির জন্য ঘোষিত শেয়ারের দাম ৩০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাইম ব্যাংকের উদ্যোক্তা মোহাম্মদ নাদের খান ব্যাংকটির ১ কোটি ১ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।

ঢাকার শেয়ারবাজারে আজ রোববার ব্যাংকটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩০ টাকা। সেই হিসাবে মোহাম্মদ নাদের খান যে পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩০ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকা।

শেয়ার বিক্রির ঘোষণায় মোহাম্মদ নাদের খান আরও জানিয়েছেন, বর্তমানে তার হাতে ব্যাংকটির ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৭০৪টি শেয়ার রয়েছে। আজ রোববারের শেয়ারের দামের বিবেচনায় উদ্যোক্তা মোহাম্মদ নাদের খানের হাতে থাকা শেয়ারের বাজারমূল্য প্রায় ১৩২ কোটি টাকা। এই উদ্যোক্তা তার হাতে থাকা মোট শেয়ার থেকে সোয়া ৪ শতাংশের বেশি বা ৩০ কোটি টাকার সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

মোহাম্মদ নাদের খান ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন একজন উদ্যোক্তা। তিনি ব্যাংকটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে ১ কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণার পর আজ শেয়ারবাজারে প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। এদিন ঢাকার বাজারে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ৫০ পয়সা বা প্রায় দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকায়।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে বর্তমানে ‘এ’ শ্রেণিভুক্ত। সর্বশেষ গত বছর ব্যাংকটি রেকর্ড মুনাফা করেছে, যার পরিমাণ ৯১০ কোটি টাকা। রেকর্ড মুনাফা করায় গত বছরের জন্য ব্যাংকটি শেয়ারধারীদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০