• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বায়লা ফিউচার সামিট ২০২৬ -এ অংশগ্রহণ করেছে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬

মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ ২০–২১ জুলাই ২০২৬ তারিখে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত বায়লা ফিউচার সামিট ২০২৬ -এ অংশগ্রহণ করে। এ অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তাদের আন্তর্জাতিক পোশাক ও টেক্সটাইল বাণিজ্য প্রদর্শনীগুলোকে তুলে ধরে।

বাংলাদশ অ্যাপারেল ইয়থ লিডারস এলিয়েন্স (বায়লা) আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে শিল্পখাতের নেতৃবৃন্দ, প্রস্তুতকারক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ব্র্যান্ড, প্রযুক্তি প্রদানকারী, নীতিনির্ধারক এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), টেকসই উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, এবং বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানজুড়ে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেক্সটাইল ও পোশাকবিষয়ক বাণিজ্য মেলাগুলোর প্রচার করে। একই সঙ্গে প্রস্তুতকারক, রপ্তানিকারক, ক্রেতা এবং শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের প্রদর্শক ও দর্শনার্থী হিসেবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়, যাতে তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত করতে পারেন।

বায়লা -এর পরিচালক এবং জায়ান্ট গ্রুপ বাংলাদেশ -এর পরিচালক মি. আজফার আনকন হাসান মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উৎপাদন খাতের বৈশ্বিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা ও সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ট্রেড ফেয়ার আয়োজক হিসেবে মেসে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে বৈশ্বিক টেক্সটাইল ও পোশাক শিল্পকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। বায়লা ফিউচার সামিট ২০২৬ -এ অংশগ্রহণের মাধ্যমে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ আবারও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—প্যারিস, নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার।

বায়লা ফিউচার সামিট ২০২৬ -এর আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ। একই সঙ্গে স্টল পরিদর্শনকারী সকল দর্শনার্থীকেও ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বমানের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করতে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১