এম ডি হিমেল আকাশ: ফেনীর সর্বোচ্চ রক্তদাতা হিসেবে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন মিনহাজ উদ্দিন। অসহায় ও মু-মূর্ষু রো-গীদের জীবন বাঁ-চাতে নিয়মিত রক্তদানের ধারাবাহিকতায় এবার তিনি সম্পন্ন করেছেন নিজের ৭০তম রক্তদান।
দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান করে আসা মিনহাজ উদ্দিন ইতোমধ্যে ফেনীর মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে। নিজের শরীরের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁ-চানোর এই মহৎ উদ্যোগকে তিনি পরিণত করেছেন মানবসেবার এক অনন্য অভিযাত্রায়।
রক্তের সংকটে থাকা রো-গী কিংবা স্বজনদের পাশে দাঁড়াতে কোনো ধরনের প্রত্যাশা ছাড়াই ছুটে যান তিনি। তাঁর ৭০তম রক্তদানও সেই মানবিকতার ধারাবাহিকতারই উজ্জ্বল উদাহরণ।
মিনহাজ উদ্দিনের এমন উদ্যোগ সমাজের তরুণদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, এক ব্যাগ রক্ত হয়তো একজন মানুষের জীবনে ফিরিয়ে দিতে পারে বেঁচে থাকার নতুন আশা—আর সেই আশার পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।
৭০তম রক্তদানের মাইলফলক পেরিয়ে মিনহাজ উদ্দিনের এই মানবিক পথচলা আরও দীর্ঘ হোক—এমন প্রত্যাশা ফেনীবাসীর।