• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের চেক হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি, খুলনা অঞ্চলের উদ্যোগে গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ গ্রাহকদের ৩,১৭,০৫,০২৫/- (তিন কোটি সতেরো লাখ পাঁচ হাজার পঁচিশ) টাকা বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বি এম ইউসুফ আলী, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জনাব সৈয়দ মোতাহার হোসেন, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনাব কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রিয় বীমা প্রকল্প, জনাব মোঃ খলিলুর রহমান সিকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ডিপিএস প্রকল্প, অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প ইনচার্জবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, প্রকল্প পরিচালক আল-আমিন বীমা প্রকল্প।

গ্রাহকের আস্থা, পরিবারের নিরাপত্তা—পপুলার লাইফ ইনস্যুরেন্সের অঙ্গীকার।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০