• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৮ জন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৩২ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ এক হাজার ৬২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ জন।

গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৮ হাজার ১১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৮০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১