• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধানের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে তিনটি পুরস্কার পেয়েছে বিকাশ। এবারের আয়োজনে ‘এমএফএস/ডিএফএস’ ক্যাটাগরিতে সম্মানজনক ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। এ ছাড়া ‘পেমেন্ট’ ও ‘ডিজিটাল লেন্ডিং’ ক্যাটাগরিতে পেয়েছে ‘অনারেবল মেনশন’।

সম্প্রতি বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিকাশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সুবিধার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ ও সাশ্রয়ী উপায়ে সঞ্চয়, ঋণ, পেমেন্ট ও রেমিট্যান্সের মতো আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার স্বীকৃতি হিসেবে বিকাশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে।

এ ছাড়া স্পর্শহীন ও দ্রুত লেনদেনের সুবিধা নিশ্চিত করায় ‘বিকাশ এনএফসি’ পেমেন্ট ক্যাটাগরিতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করায় ‘বিকাশ মার্চেন্ট লোন’ ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের এবারের আসরে ১৩টি প্রতিষ্ঠানকে বিজয়ী এবং আটটি প্রতিষ্ঠানকে ‘অনারেবল মেনশন’ সম্মাননা দেওয়া হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১