• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ২,০৮৮

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৮ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইজন করে এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৪৮ জন মারা গেছেন।

এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জনের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১