• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আইডিআরএর নতুন আইন সদস্য সফিকুল ইসলাম

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সফিকুল ইসলাম। আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সফিকুল ইসলামকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে দায়িত্বভার গ্রহণের পূর্বে তাকে অন্য যেকোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে থাকা সমস্ত কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (আইন) পদে দায়িত্ব পালন করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল। ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি এ পদে যোগ দেন এবং গত ২২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১