বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারত্ব দূরীকরণে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্ট্যান্ডার্ড গ্রুপের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হুসাইন এবং ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমানের উদ্যোগ ও নেতৃত্বে প্রকৌশলভিত্তিক ব্যবসা থেকে তৈরি পোশাক শিল্পে সম্প্রসারণের যাত্রা শুরু হয়। উল্লেখ্য যে, তারা উভয়ই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার সুবাদে দুজন দুজনের পরম বন্ধুতে পরিণত হন। অদ্যবধি তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। এমন বন্ধুত্ব পৃথিবীর ইতিহাসে বিরল।
১৯৬৯ সালে দুই বন্ধুর উদ্যোগে “The Civil Engineers Ltd.” কন্সট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনালগ্নে অর্থাৎ ১৯৮৩ সালে দিকে তৈরি পোশাকশিল্পে “STANDARD GROUP” প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ধীরে ধীরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে “STANDARD GROUP” এর সাফল্য ছড়িয়ে পড়ে এবং কর্মীবান্ধব প্রতিষ্ঠানে রূপ লাভ করে।
তাদের শিল্পোদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। শুরুতে ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানের শিল্পায়ন, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক বিকাশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হুসাইন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের পরিচালনা, উৎপাদন কার্যক্রম, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সংকট মোকাবিলায় ভূমিকা রেখেছেন।
এই দুই মহান ব্যক্তির সাথে কাজ করার সুবাদে তাদেরকে অতি নিকট থেকে দেখার এবং জানার সুযোগ হয়েছে। তাদের দেশপ্রেম, সততা, মহানুভবতা, অমায়িক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধে বিশ^াস সত্যিই অনুকরনীয়। অফিসের একজন পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে প্রতিটি শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদেরকে অতি সহজে আপন করে নেন। সবাইকে পরিবারের সদস্য মনে করেন বিধায় প্রত্যেকের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সামাধানের জন্য অন্তঃপ্রাণ হয়ে কাজ করেন।
অসংখ্যবার সুযোগ থাকা স্বত্ত্বেও কর্মে আত্মনিবেদিত মানুষ দুজন ১৯৬৯-২০২৬ সাল পর্যন্ত তারা বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে নিজেদেরকে কখনো যুক্ত করেননি। এমনকি রাজনৈতিক ক্ষমতাকে পুঁজি করে মানুষের নিকট নিজেদেরকে জানান দিতে হবে বা অর্থ বিত্তের মালিক হতে হবে এমন প্রবণতা কখনো দেখিনি। তারা ব্যবসাটাকে সদকায়ে জারিয়া হিসেবে দেখেন, এখানে মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কাজ করবে।
উল্লেখ্য, ২০১৩ সালে গাজীপুরের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উৎপাদন পুররুদ্ধার ও কর্মীদের পুনরায় কাজে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ইউনিটগুলোর প্রায় ১২ হাজার কর্মীর মধ্যে প্রায় সবাইকে অন্য ইউনিটগুলোতে সংযুক্ত করা হয়েছিল যাতে কর্মীরা পরিবারের সদস্যদেরকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন এবং মানসিকভাবে যাতে ভেঙে না পড়েন। তাদের এধরণের উদারতা এবং মহানুভবতা ইতিহাসে বিরল ঘটনা।
এছাড়াও প্রায় ৫২ হাজার জনবল সমৃদ্ধ স্ট্যান্ডার্ড গ্রুপ যে কর্মীবান্ধব প্রতিষ্ঠান ও নিরাপদ কর্মসংস্থান তার দৃষ্টান্ত স্থাপন করেছেন-
১। সময়মতো বেতন ও আইনানুগ সুবিধা প্রদান, ২। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মক্ষেত্র, ৩। ক্যান্টিন, চিকিৎসা ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা, ৪। মাতৃত্বকালীন সুবিধা ও নিরাপত্তা, ৫। ন্যায়সংগত নিয়োগ ও পদোন্নতি, ৬। অভিযোগ গ্রহণ ও সমাধান, ৭। প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠন এবং ৮। সর্বোপরি শ্রম আইন ও আন্তর্জাতিক মান অনুসরণ করা।
একটি প্রতিষ্ঠানের সাফল্য শুধু মুনাফা বা রপ্তানির পরিমান দিয়ে পরিমাপ করা যায় না। এর প্রকৃত সাফল্য নির্ভর করে শ্রমিক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায় সংগত অধিকার এবং জাতীয় অর্থনীতিতে অবদানের ওপর।
তবে, সম্প্রতি স্ট্যান্ডার্ড গ্রুপ এবং প্রতিষ্ঠানটির নেতৃত্ব সম্পর্কে কোনো মহলে প্রচারিত নেতিবাচক, বিভ্রান্তিকর তথ্যে স্ট্যান্ডার্ড গ্রুপ পরিবারের একজন সদস্য হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
একইসাথে আশা করছি, সকল ধরনের মিথ্যা প্রোপাগান্ডাকে পিছনে ফেলে স্ট্যান্ডার্ড গ্রুপ কর্মীদের যথাযথ মূল্যায়ন, শ্রমিক বান্ধব নীতি, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক দায়বদ্ধতা নিয়েই কর্মীবান্ধব প্রতিষ্ঠান ও নিরাপদ কর্মসংস্থান হিসেবে ভবিষ্যৎ অগ্রযাত্রায় এগিয়ে যাবে। ইনশাআল্লাহ
শিল্পের বিকাশ হোক, কর্মসংস্থান বৃদ্ধি পাক, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হোক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক