নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম তার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের আবেদন করা হলো। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানানো হয়।মানচিত্র দেখুন
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ আবেদনসংক্রান্ত চিঠি পাঠান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিক হিসেবে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।রাজনৈতিক খবর পড়ুন
আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে।কূটনীতি শিখুন
এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এদিকে সোমবার তার সহযোগীরা জানিয়েছেন, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ জানানো হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ ঘটনায় দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।মানচিত্র দেখুন
প্রায় দুই দশক ধরে বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতির জন্ম দিতে পারে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।