• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

১৯ মাসে কোরআনে হাফেজ হলেন গফুর ভূঁইয়ার ছোট ছেলে মোহাইমিন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল গফুর ভূঁইয়ার ছোট ছেলে হাফেজ আব্দুল মোহাইমিন ছালেহ ভূঁইয়া মাত্র ১৯ মাসে পবিত্র কোরআনুল কারিমের হিফয সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই অসাধারণ অর্জন উপলক্ষে তাযকিয়াতুল উম্মাহ দাখিল মাদরাসা (আলিম প্রস্তাবিত)-এ হিফয ছবক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাদরাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ আব্দুল মোহাইমিন ছালেহ ভূঁইয়া সর্বশেষ ছবক শুনিয়ে আনুষ্ঠানিকভাবে হিফয সমাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু নোমান। অত্র মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজের পিতা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আরিফুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহফুজ ভূঁইয়া। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল গফুর ভূঁইয়া বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ছোট ছেলে মাত্র ১৯ মাসে কোরআনের হাফেজ হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তিনি এজন্য মাদরাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ছেলের জন্য সবার কাছে দোয়া চান যেন সে কোরআনের আলোয় আলোকিত হয়ে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

বক্তারা বলেন, অল্প সময়ে কোরআন হিফয করা আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত। এর পেছনে রয়েছে শিক্ষার্থীর অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং পিতা-মাতার দোয়া ও ত্যাগ। হাফেজ মোহাইমিনের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে হাফেজ আব্দুল মোহাইমিন ছালেহ ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মাদরাসার পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০