• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮২ পয়েন্ট কমে ১০৭৪ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ২০৮৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৪৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮১৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৫১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির, বিপরীতে ১৭১টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০