• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের সম্মেলন অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) ব্যাংকের রাজশাহী জোনাল অফিস কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ন ম সিদ্দিকুর রহমান।

রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জোনের অধীন শাখাগুলোর প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১