• রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

রিলায়েন্স ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ১৭ শতাংশ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকের কোম্পানিটির আয় বেড়েছে ১৬ দশমিক ৮৫ শতাংশ।

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৬৭ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির আয় হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ১০ টাকা ৩১ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭১ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০