• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান ৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি: অর্থমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৪৫৬ কোটি টাকা আদ-দ্বীন হাসপাতাল বন্ধ: শাস্তি কি দোষীদের, নাকি গরিব রোগীদের? ফ্যামিলি কার্ডে সহায়তা পাবে ৪ কোটি পরিবার: অর্থমন্ত্রী ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ২৩৫ শেয়ারদর

সোনালী পেপারের শেয়ারে কারসাজি, জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যানসহ ৯ জনকে জরিমানা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান-পরিচালকসহ ৯ জনকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ১৭ সেপ্টেম্বর বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপারের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদের নয়জনকে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার তালিকায় আছেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক টি.আই.এম. নুরুল কবির, ভাইস চেয়ারম্যান প্রিন্স মজুমদার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত ব্যক্তি হাসান শহীদ সারওয়ার, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক নিলোফার ইমাম, স্বতন্ত্র পরিচালক রোকেয়া ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক জহরুল সৈয়দ বখত। এ ছাড়া কোম্পানি জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেয় কমিশন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০