• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ২০৪ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার