• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সূচকের পতনে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস রোববার (২৫ জানুয়ারি) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯০ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৪ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০৯ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৩ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ারদর।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০