বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বার্থ বিবেচনায় রেখেই জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন ও কল্যাণকে গুরুত্ব দিয়েই বাজেট প্রস্তুত করা হচ্ছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।