• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“হেলথ পার্লামেন্ট বাংলাদেশ ২০২৬” বিষয়ক গোলটেবিল আলোচনা সভা ২৭ জুন শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় সভ্যতার উত্থান পতন :রক্তে লেখা ইতিহাস (২১তম পর্ব)- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী বিনিয়োগবান্ধব বাজেট গঠনে করের বোঝা কমানোর বিকল্প নেই আম ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় শনিবার ব্যাংক খোলা ইতিবাচক বিকল্প: মাদকের অপব্যবহার প্রতিরোধে কার্যকরী উপায় বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭:চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

“হেলথ পার্লামেন্ট বাংলাদেশ ২০২৬” বিষয়ক গোলটেবিল আলোচনা সভা ২৭ জুন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ঢাকা, ২৬ জুন ২০২৬: সুস্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে আগামী ২৭ জুন ২০২৬ (শনিবার) বিকাল ৩:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র, কনফারেন্স রুম-৬০৫ (৭ম তলা, লিফট-৬), বাংলা মোটর, ঢাকায় “Dialogue on Health Parliament Bangladesh 2026” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম. এ. মুহিত, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. হালিদা হানুম আখতার, সিনিয়র ফ্যাকাল্টি, জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ; ডা. সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক শাফিউন নাহিন শিমুল, পরিচালক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং ডা. মোহাম্মদ নুরুজ্জামান, গ্রুপ সিইও, ড্যাফোডিল ফ্যামিলি।

এছাড়াও দেশের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা, তরুণ নেতৃত্ব এবং ২০টিরও বেশি স্বাস্থ্যবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে অংশগ্রহণ করবেন।

গোলটেবিল আলোচনার মূল প্রতিপাদ্য “Health Parliament Bangladesh”—বাংলাদেশে প্রথমবারের মতো একটি নাগরিকভিত্তিক স্বাস্থ্য সংলাপ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগ। এ প্ল্যাটফর্মের লক্ষ্য দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে ৩০০ জন Health Parliament Member-এর মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য সমস্যা, নাগরিকদের মতামত এবং প্রমাণভিত্তিক সুপারিশ সংগ্রহ করে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা এবং স্বাস্থ্যনীতি উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করছে মাই ফার্মা, সিজিসি ইউনিভার্সিটি, মোহালি, এডু ড্রাইভ, বিশ্বনাথ আই হসপিটাল, উশকান্দি আই হসপিটাল, জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এবং ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন।

আয়োজকদের বিশ্বাস, এই উদ্যোগ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও প্রমাণভিত্তিক স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার