• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৭৮৮ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৬ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৫ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২১৭ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৭৩ লাখ ৬ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৬টি, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১