• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মিশ্র সূচকে এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮ পয়েন্টে

এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০ টির, দর কমেছে ৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২৮ কোটি ৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, দর কমেছে ২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০