• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

আজও সূচক ও লেনদেনের পতন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, দর কমেছে ২৪৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১ টির।

ডিএসইতে ৪১৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৩ কোটি ৯৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ১৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে।

সিএসইতে ১৮২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬ টির দর বেড়েছে, কমেছে ৮৭ টির এবং ১৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০