• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

বেস্টওয়ে এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাউজিং ব্যবসার নামে মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন-এমন অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করার জন্য আবেদন করে দুদক।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০