• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আইফার্মার ও এসএনভি-র উদ্যোগে সম্মাননা প্রদান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ আইফার্মার  ও এসএনভি-র যৌথ উদ্যোগে যশোরের অভয়নগর এবং রংপুরের গঙ্গাচড়ায় নারী কৃষকদের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণ, ফসল প্রক্রিয়াজাতকরণ ও গবাদিপশু পালনে নারীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

কর্মসূচিতে উদ্বোধনী র‍্যালি, আধুনিক কৃষি, ফসল সুরক্ষা ও গবাদিপশু পালনবিষয়ক কুইজ এবং আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। কুইজে সেরা তিনজন নারী কৃষক এবং খেলায় বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

রংপুরের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুজা আহমেদ সাজু এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফরিদা পারভীন।

আইফার্মার ও এসএনভি নারী কৃষকদের আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি ও বাজারসংযোগের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাঁদের স্বীকৃত কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১