• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকের বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১২০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২১৫৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮১টি কোম্পানির, বিপরীতে ৮৬কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার