• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় ৬১৯ কোটি টাকার লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৬১৯ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৭ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৫ ও ২১৯৯ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টি, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০