• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি হ্রাসের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও অ্যাকাউন্ট) রক্ষণাবেক্ষণ ফি কমানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জনমত এবং সশ্লিষ্টদের মতামত ও পরামর্শের আলোকে এই প্রস্তাব মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৯৭১তম সভায় অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও অ্যাকাউন্ট) রক্ষণাবেক্ষণ ফি হবে ১৫০ টাকা। এটি সমান ৩ ভাবে ভাগ হবে, যা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) এবং বিএসইসির মধ্যে ৫০ টাকা হারে বণ্টন হবে।

এই প্রস্তাব শিগগিরই সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পর এটি ২০২৫-২৬ অর্থবছরের জন্য কার্যকর হবে।

তবে পূর্ববর্তী বছরগুলোর ক্ষেত্রে আগের বিধান অনুযায়ী ৪৫০ টাকা হারেই বিও রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে।

এদিকে বিও হিসাব রক্ষণাবেক্ষণের ফি হিসাবের সময়সীমা আরও একবার বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এর আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) আবেদনের প্রেক্ষিতে এই সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল বিএসইসি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০