• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

জিএসপি ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬৯ শতাংশ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৬৯ দশমিক ৪৬ শতাংশ।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৭ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২০ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০