• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রা.) লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ৪৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রা.) লিমিটেডের মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি সই হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ওয়েসিস অ্যাক্সেসরিজ (প্রা.) লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ লাখ পিস কার্টন বক্স, ৪ কোটি ২০ লাখ পিস পলি ব্যাগ ও ১০ লাখ মিটার ফোম তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৩১১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এখন পর্যন্ত ওয়েসিস অ্যাক্সেসরিজসহ ৪৮টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ১০২৮ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ এবং ওয়েসিস এক্সেসরিজ (প্রা.) লিমিটেড এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০