• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
মিডল্যান্ড ব্যাংক ও সনিকের (বাংলাদেশ) মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি সূচকের পতনে কমেছে লেনদেন ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন আবদুল্লাহ আল-মাহমুদ সোনার দাম আরও কমলো, ভরি ২৪০৩৩৭ টাকা রক্তপাতহীন বিশ্ব চাই ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা ব্যবসা-বাণিজ্যের খরচ কমিয়ে আনা এবং ইজ অব ডুয়িং বিজনেস বাস্তবায়নের প্রতিশ্রুতি রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

সয়াবিনসহ সব ধরনের ভোজ্য তেলে উৎসে কর আরোপ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলের ওপর এক শতাংশ উৎসে কর আরোপ করেছে সরকার। যার মধ্যে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টা জাতীয় তেল রয়েছে। এর আগে পণ্যটির ওপর কোনো উৎসে কর ছিল না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে কর নির্ধারণের হার এক শতাংশ হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত আগস্টের মাঝ পথে এসে দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা ঘোষণা করে সরকার।

এর আগে পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারিত ছিল। তবে সয়াবিন তেলের দাম আগের মতই ১৮৯ টাকা (এক লিটার বোতল) অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার