• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিল্প ও ব্যবসায় ডিজিটাল রূপান্তরে বিসিআই’র ক্লাউড কম্পিউটিং প্রশিক্ষণ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শিল্প ও ব্যবসায় খাতে ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তা জোরদারে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

শনিবার সকাল ১১টায় বিসিআই বোর্ডরুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিরজোক প্রাইভেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত রহমান এবং অনলাইনে যোগ দেন জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থার প্রাক্তন মহাপরিচালক মোঃ খায়রুল আমিন।

বিসিআই সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি-এর পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিসিআই সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

সভাপতির বক্তব্যে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন,“বিসিআই নিয়মিতভাবে শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য ও ব্যবসায়িক নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করে আসছে। প্রযুক্তির এই যুগে শিল্পখাতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয়তা, ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত এবং ক্লাউড সলিউশন গ্রহণ এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার ঝুঁকিও তত বাড়ছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান অতিথি শীষ হায়দার চৌধুরী বলেন,“ডেটা সিকিউরিটি ও সাইবার নিরাপত্তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলস কাজ করছে। একাডেমিয়া, বেসরকারি খাত ও সরকারি সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন চলছে, যার সুফল দ্রুতই পাওয়া যাবে।”

তিনি আরও বলেন,“জনগণের সেবা দিতে হলে সরকারি দপ্তরের কর্মীদের স্বচ্ছ ও দায়িত্বশীল মনোভাব জরুরি। আইসিটি বিভাগ ভবিষ্যতেও বেসরকারি খাতকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”

কর্মশালার দ্বিতীয় পর্বে রিফাত রহমান “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন” এবং খায়রুল আমিন “সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” বিষয়ে উপস্থাপনা দেন ও অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

শেষে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ ও সনদ বিতরণ করা হয়। সার্টিফিকেট প্রদান করেন বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১