• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নিউলাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজির দায়ে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকভুক্ত নিউ লাইন ক্লোথিং লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি’চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২ তম কমিশন সভা কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ মে,২০২১ হতে ০৫ জুলাই,২০২১ পর্যন্ত নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মো. রিয়াজ মাহমুদ সরকারকে ১ কোটি ১৪ লাখ, আবুল বাশারকে ৪ কোটি ০২ লাখ, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে ৪ কোটি ২৮ লাখ, মো. সেলিমকে ১ কোটি ৬৯ লাখ এবং জামিলকে ২ কোটি ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০