• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদযাপন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ এখন দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্বগুণ, সততা ও গ্রাহককেন্দ্রিকতার মূল্যবোধকে ধারণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে।

দীর্ঘ-এ যাত্রার স্মারক হিসেবে, ইফাদ গ্রুপ ২০২৫ সালের ১১ই অক্টোবর ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। চার দশকের অগ্রযাত্রা – ‘সমৃদ্ধির পথে এক সাথে’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে-এ অনুষ্ঠানটি ইফাদ পরিবারের প্রতিটি সদস্যদের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা। ইফাদ গ্রুপের চেয়ারম্যানের অনুপ্রেরণা ও দূরদৃষ্টিমূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধনী শুরু করা হয়।

তিনি ইফাদের চার দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরে বলেন, ‘ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।’

৪০ বছরের দীর্ঘ এই পথ চলায় ইফাদের সহযোদ্ধাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এছাড়াও কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইফাদ গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্যাক্টরি প্রাঙ্গনে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ করা হয়, যা পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক।

এছাড়াও, ইফাদের আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠান-যেমন অশোক লেল্যান্ড, রয়েল এনফিল্ড, অ্যাপোলো টায়ার্স, গালফ অয়েল এবং উইংস গ্রুপ-এর শীর্ষস্থানীয় কর্মকর্তা ইফাদের এই ৪০ বছরের উল্লেখযোগ্য মাইলফলক উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০