• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

মতামত

চিপস-জুসের নেশা: হুমকিতে শিশু মনস্তত্ত্ব

লেখক: ফিরোজ আল হুসাইন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও সাবেক স্টাফ রিপোর্টার রেডিও টুডে।
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তোজো (১০) ও জোজো (৮)—দুই সহোদর ভাই। বয়সে ছোট জোজো অতিমাত্রায় চঞ্চল, খামখেয়ালী এবং পড়াশোনায় চরম অমনোযোগী। সম্প্রতি তার আচরণে দেখা গেছে বিপজ্জনক আগ্রাসন; বড় ভাইকে ছুরি নিয়ে ভয় দেখানো, ঘরবাড়ির জিনিসপত্র ভাঙচুর এবং মুরুব্বিদের অমান্য করার মতো অস্বাভাবিক উপসর্গ। পরিবার ও চিকিৎসাবিজ্ঞান—উভয় দিক থেকেই এর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা গেছে, তাদের খাদ্যভ্যাস। পুষ্টিকর খাবারের পরিবর্তে তারা অতিরিক্ত জাঙ্ক ফুড, বিশেষ করে প্যাকেটজাত চিপস, প্রিজারভেটিভযুক্ত জুস ও কোল্ড ড্রিংকসে অভ্যস্ত।

সম্প্রতি বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী JAMA Network Open এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, শৈশবে অতি-প্রসেসড খাদ্য (Ultra-Processed Foods বা UPF) গ্রহণ শিশুর মানসিক ও আচরণগত পরিবর্তনের সাথে সরাসরি সম্পর্কিত।

গবেষণা প্রতিবেদন বলছে, অতিরিক্ত চিনি, প্রিজারভেটিভ এবং ফ্লেভার সমৃদ্ধ চিপস ও প্রক্রিয়াজাত জুস গ্রহণ করলে মস্তিষ্কে ডোপামিন ও অ্যাড্রেনালিনের মাত্রা হঠাৎ করে আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। ফলে শিশু অত্যধিক উদ্দীপিত (Hyperactive) হয়ে পড়ে এবং তার মধ্যে হঠাৎ রাগ, ভাঙচুর ও সহিংস আচরণ দেখা দেয়।

এছাড়া অতিরিক্ত মিষ্টি ও চর্বিজাতীয় খাবার খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত ওঠা-নামা করে। এটি শিশুর মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল কর্টেক্স অঞ্চলের বিকাশ ব্যাহত করে, যার ফলে মনোযোগের অভাব ঘটে—যা ১০ বছরের তোজো’র মধ্যেও দেখা গেছে।

গবেষণায় দেখা গেছে, খাবারে অতি-প্রসেসড খাদ্যের পরিমাণ মাত্র ১০% বাড়লে শিশুদের মধ্যে হাইপারঅ্যাক্টিভিটি, উদ্বেগ ও আগ্রাসী আচরণ বৃদ্ধির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।
অন্যদিকে তাদের প্রতিবেশী আবির (৮) ও আলিফের (৬) বয়স কাছাকাছি হলেও তারা তোজো (১০) ও জোজোর(৮) মতো দুষ্ট বা হাইপার এক্টিভ না। কারণ তাদের খাদ্য তালিকা থেকে দোকানের চিপস- জুস, কোল্ড ড্রিংকস ও ক্ষতিকর প্রসেস ফুড বাদ দেয়া হয়েছে। তারা ঘরে তৈরি খাবার ব্যতীত অন্যান্য খাবার কম খায় বলে পড়াশোনায় মনোযোগ ও অসুখ বিসুখ কম ভোগে।
যে কোন উপায়ে আপনার শিশুর দৈনন্দিন খাবারের তালিকা থেকে চিপস-জুস, কোল্ড ড্রিংকসসহ ক্ষতিকর প্রসেস ফুড বাদ দিন। শতভাগ ফল পাবেন তা হলফ করে বলা যায়।

লেখক: ফিরোজ আল হুসাইন,
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও সাবেক স্টাফ রিপোর্টার রেডিও টুডে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১