• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

মতামত

৩৫ বছর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন গরীবের ডাক্তার নামে খ্যাত মানবিক ব্যক্তিত্ব ডা, নূর উল্যাহ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফেনীর উপকূলীয় সোনাগাজীর এই জনপদে সুদীর্ঘ ৩৫ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন গরীবের ডাক্তার নামে খ্যাত
মানবিক ও দানবীর ব্যক্তিত্ব চরচান্দিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্টি শিক্ষানুরাগী ডা, মোঃ নূর উল্যাহ।

১৯৯০ সালে ঐতিহ্যবাহী সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রী সমাপ্ত করেন। তারপর অবহেলীত সোনাগাজীর জনসাধারণের কথা চিন্তা করে উন্নত জীবনের হাতছানি ত্যাগ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাকেল যোগে মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছেন।

ব্যক্তি জীবনে প্রচার বিমুখ এ মানুষটি সোনাগাজীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, জনকল্যাণমূলক সংগঠন ও মানবিক কাজে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দান অনুদান করে যাচ্ছেন।

পারিবারিক জীবনে উনার ছোট দুই ভাই যুক্তরাজ্যে ও একমাত্র কন্যা আমেরিকাতে স্থায়ী ভাবে সম্মানের সাথে উন্নত জীবন নিয়ে বসবাস করলেও এলাকার গরিব-দুঃখি মানুষের কথা চিন্তা করে মানব দরদী এই মানুষটি কখনো প্রবাসের উন্নত জীবন ও সুযোগ সুবিধার দিকে ফিরেও তাকাননি।

প্রতিদিন উপকূলীয় চরচান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও সোনাগাজী উপজেলার প্রত্যান্ত অঞ্চলের অগনিত মানুষকে বিনামূল্যে সুচিকিৎসা ও নিজের মালিকানাধিন সোনাগাজী ক্লিনিকে কম মূল্যে কখনো কখনো বিনামূল্যে পরিক্ষা- নিরিক্ষা করিয়ে দেন।

ভ্রমণ পিয়াসী এই মানবিক মানুষটি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি দেশের আনাচে কানাচে গুরতে বিষণ পছন্দ করেন এবং সোনাগাজীর বিভিন্ন পেশাজীবি মানুষকে নিয়ে গড়ে তুলেছেন সোনাগাজী ট্রাভেলার্স গ্রুপ।

মাঝে মাঝে শারীরিক অসুস্থ্যতার মধ্যেও এলাকার মানুষের কথা চিন্তা করে নিজের কষ্ট হলেও নিরবে নীবৃতে উপকূলীয় এই জনপদের মানুষকে সেবা দিয়ে যান এবং মানুষের সবধরনের আর্থিক দৈন্যতায় পাশে থাকার চেষ্টা করেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন দানবীর,পরোপকারী
ও মানব হিতৈষী এ মানুষটিকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন।।
লেখক: শেখ আবরার জাওয়াদ।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার