• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে বিওয়াইডি এর চুক্তি স্বাক্ষরিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এবং বিওয়াইডি এর মধ্যে গতকাল রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ তারিখে বিওয়াইডি এর পণ্য আমদানীকারী প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেড এর প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তির আওতায় ক্রেতাগণ বিওয়াইডি থেকে গাড়ী ক্রয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিজি রানার বিডি লিমিটেড এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস জনাব মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান জনাব এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক জনাব মো: রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেড এর সিএফও জনাব ফেরদৌস উর রহমান এফসিএ এবং ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি জনাব মো: ইব্রাহিম হোসেন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১